পানি পানের উপকারিতা

পানি পানের উপকারিতা

পানি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী একটি উপাদান। আমাদের শরীরের প্রায় ৭০ পার্সেন্টই পানি দ্বারা গঠিত। পানি আমাদের শরীরের তাপমাত্রা কে স্বাভাবিক রাখতে সাহায্য করে।  একজন সাধারণ মানুষের প্রতিদিন গড়ে ২ লিটার পানি পান করা উচিত। পানি আমাদের শরীরে প্রাকৃতিক ঔষধের মতো কাজ করে। এছাড়াও পানি আমাদেরকে হাইড্রেট রাখতে সহযোগিতা করে।

পানি পানের উপকারিতা
পানি পানের উপকারিতা 


১) টক্সিনঃ

প্রস্রাবের মাধ্যমে আমাদের শরীর থেকে তরল আকারে বিষাক্ত পদার্থ গুলো বের হয়।ঘনঘন পানি পান করলে তা আরো সহজ হয়। পানি আমাদের শরীর থেকে  টক্সিন বের করে দিতে সাহায্য করে। 


২) রোগ প্রতিরোধঃ

যেহেতু আমাদের শরীরের৭০ শতাংশই পানি দিয়ে গঠিত তাই পানি পান করলে শরীরে তরলের ভারসাম্য বজায় থাকে যার রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। পানি আমাদের ইমিউনিটি বাড়ায়। 


৩) বিপাকে সহযোগিতাঃ

পানি আমাদের খাবার হজমে সহযোগিতা করে। বলা হয়ে থাকে পানি ২৫ পার্সেন্ট পর্যন্ত বিপাকে সহযোগিতা করে যা মেদ ঝরানোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে 


৪) কোলন পরিষ্কারঃ

ঘনঘন  পানি পান করলে আমরা মলত্যাগের তাগিদ অনুভব করি যা আমাদের কোলন পরিষ্কার রাখতে ভূমিকা পালন করে।


৫) মাইগ্রেনঃ

ডিহাইড্রেশন থেকে মাথা ব্যথার উৎপত্তি।  তাই মাইগ্রেন সমস্যার সমাধান হিসেবে পানি পান করা উচিত।


৬) পরিপাকে সহযোগিতাঃ

পানি আমাদের পরিপাকে সহযোগিতা।  হজম বৃদ্ধি করতে সহযোগিতা করে।


৭) ওজন কমাতে সহযোগিতাঃ

পানিতে কোনো ক্যালরি নেই।  পানি ক্যালরি বার্ন করতে সহযোগিতা করে।


কিছু অতিরিক্ত কথাঃ 

আপনার বিছানার পাশে একটা মাম পট রাখেন। ঘুমাতে যাওয়ার আগে কিছুটা পানি পান করে ঘুমান যা রাতে খাবার পরিপাকে সহযোগিতা করবে।


বাইরে গেলে সঙ্গে মাম পট রাখুন।  নিজেকে হাইড্রেট রাখুন।


পরীক্ষার হলে মাম পট ক্যারি নেন। প্রশ্ন কঠিন হলে পানি পান করে স্ট্রেস কাটান।

যেকোনো মুহূর্তে প্যানিকড হলে  চট করে এক গ্লাস পানি পান করে নিন।


তবে ঠান্ডা পানি পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 

পর্যাপ্ত পানি পান করেন,  সুস্থ থাকেন 😊

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url