নিজেকে মানসিকভাবে শক্তিশালী করবার উপায়
মন আর শরীর একটি আরেকটির পরিপূরক। মানসিক চিন্তার প্রভাব আপনার শরীরে পরে। অনেক সময় আমরা কঠিন পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পরি যা আমাদের ভোগায়। তাই মানসিকভাবে নিজেকে শক্তিশালী করতে নিচের কাজগুলো করুন।
![]() |
| নিজেকে মানসিকভাবে শক্তিশালী করবার উপায় |
১) লিখে রাখুন
আপনার স্বপ্ন গুলো খাতায় লিখে রাখুন। সপ্তাহে অন্তত একবার পড়ুন।
২)নিজের বন্ধু হোন
আপনার সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটান আপনি। তাই নিজের বন্ধু হোন। দেখবেন নিজের জন্য সেরা সিদ্ধান্ত নিতে পারছেন।
৩)অনুপ্রানিত হোন
প্রতিদিন নিজেকে ছোট ছোট বিষয় দিয়ে অনুপ্রানিত করুন।
৪)নিজের সাথে আশাবাদী কথোপকথন করুন
এই পৃথিবীটা কঠিন। সবাই নেগেটিভ বলবে। অন্তত নিজেকে নিজে ভালো বলুন।
৫)পুষ্টিকর খাবার
পুষ্টিকর খাবার আপনার শরীরের ফুয়েল। খারারের সঙ্গে মনস্তাত্ত্বিক সম্পর্ক আছে। তাই ভালো খাবার খান।
৬) ১০ মিনিট আত্ম যত্নশীলতা চর্চা
প্রতিদিন কম করে ১০ মিনিট সময় নিয়ে নিজের যত্ন করুন।
৭) অভিযোগ বন্ধ করুন
অভিযোগ করতে গেলে জীবনটা হাহুতাশ করেই কাটবে। তার বদলে কৃতজ্ঞতার চর্চা করুন।
৮) ৮ ঘন্টা ঘুম
ঘুমের মতোন বড় ঔষধ নেই। প্রতিদিন ৮ ঘন্টা ঘুমালে মানসিকভাবে ভালো অনুভব করবেন।
৯) কম সামাজিক
মানে সমাজিক যোগাযোগ মাধ্যমে কম সময় দিন😃 এতো সামাজিক না হলেও চলবে😃
১০) সখ
আপনার সখকে গুরুত্ব দিন। যা আপনাকে ভালো অনুভব করায়।
১১) অনুশীলন
অনুশীলনে ডুবে যান। ব্যস্ত সময় কাটান।
১২)হ্যাপিনেস বাজেট
আপনি যা আয় করুন ৫% আপনার খুশির জন্য ব্যয় করুন।
১৩) না বলা শিখুন
বড় হতে হলে না বলা শিখতে হবে। ভালো থাকতে হলে না বলা জানতে হবে।
১৪) বই পড়ুন
বই হলো সব রোগের ঔষধ। বই পড়লে ভালো হরমোন নিঃসৃত হয়। মন ভালো হয়ে যায়❤️💕
