বিএসসি প্রস্তুতি এবং মানসিক স্বাস্থ্য

এই ওয়ান অব দ্য বিগেস্ট কম্পিটিটিভ পরীক্ষা কখনোই শুধু পড়াশোনা দিয়ে ক্র্যাক করা সম্ভব না। এই কঠিন এবং লম্বা সময়ে মনের জোর খুবই গুরুত্বপূর্ণ।  কারন বাংলাদেশে সিভিল সার্ভিসের নিয়োগ হতে হতে প্রায় ৩-৪ বছর লাগে। দীর্ঘ এই পথে গুনতে হয় বেকারত্বের মাশুল,  কিংবা পাশাপাশি চাকরি করে প্রস্তুতি নেওয়ার মতোন দুঃসাহস! লম্বা সময় ধরে চলমান এই পরীক্ষায় টিকার জন্য মানসিকতার ভূমিকা অনেক!  কারণ দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখা বা এক রকম আগ্রহ নিয়ে পড়াশোনা করা খুবই কঠিন কাজ।তখনই ক্ষতিগ্রস্ত হয় মানিসক স্বাস্থ্য। তাই আপনার জন্য কিছু পরামর্শ 

বিএসসি প্রস্তুতি এবং মানসিক স্বাস্থ্য
বিএসসি প্রস্তুতি এবং মানসিক স্বাস্থ্য


১) প্রার্থনা 

নিয়মিত প্রার্থনা করুন। স্রষ্টার সাহায্য প্রার্থনা করুন। তিনি চাইলে আপনার জন্য পথ সুগম হবে। 

২) নিয়মিত হাঁটা 

আপনি রোজ ৩০ মিনিট হাটবেন। যা আপনার স্ট্রেস কমাতে সাহায্য করবে।

৩) সিলেবাস পড়া

প্রতিদিন একবার করে বিসিএস  সিলেবাস টা পড়া। এটা আপনাকে কি পড়েছেন কি পড়েননি তা বুঝতে সাহায্য করবে।

৪)পর্যাপ্ত ঘুম

আপনি যতোই পড়াশোনা করেন ৬-৮ ঘন্টা নিয়ম করে ঘুমাবেন।

৫) নিয়মানুবর্তিতা 

যদি আপনি আমার মতোন চাকরির পাশাপাশি প্রস্তুতি নেওয়ার পাপ করে থাকেন তবে এটা আপনার জন্য।  যদি নিয়ম মেনে সময় খরচ না করেন এই জার্নি থেকে ছিটকে পরবেন।

অফিস টাইমের বাইরের সময়কে একটা ছকে বেঁধে পড়ুন।

৬) একাগ্রতা 

আপনি জেনেই এসেছেন এই পথে ৩ বছর কম হলেও লাগবে। তাই ধৈর্যহীনতায় ভুগলে এটা আপনার জন্য না। একাগ্রতা আছে কি না জানুন।  তারপর তপস্যা করুন।

৭) দুশ্চিন্তা কে ছুটি

আপনি টিকবেন কিনা এই চিন্তা বাদ দিয়ে নিজের সেরাটা দিন। উপভোগ করেন দেখবেন পেরে গেছেন।

৮) সুস্থ থাকা

আপনি খেয়াল রাখবেন অসুস্থ হয়ে যেনো না পরেন। 

৯) পরীক্ষা দেওয়া

আপনি প্রতিদিন অনলাইনে বা অফলাইনে পরীক্ষা দিন। প্রস্তুতি কতটুকু তা বুঝতে পারবেন।

১০) নিজেকে মোটিভেট রাখা

সবসময় আশা করুন, নিজের জন্য করুন

..

চেষ্টা করুন। স্রষ্টা আপনার পাশে থাকুক। আপনার জন্য শুভ কামনা😊

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url