৫টি ভালো ৫ টি মন্দ

আমরা আজকে কথা বলবো ৫টি ভালো এবং ৫টি মন্দ দিক নিয়ে।  যা আমাদের জীবনকে প্রভাবিত করে।

ভালো

৫টি ভালো ৫ টি মন্দ
৫টি ভালো ৫ টি মন্দ 


১) মেনে নেওয়াঃ

 জীবন যা ঘটছে,  বদলানো সম্ভব নয় তা যতো দ্রুত মেনে নেওয়া যায় ততো ভালো থাকা যায়।

২) ব্যালান্স করাঃ 

জীবন সমন্বয় খুব জরুরি।  জীবনটা অনেকটা জলের সাথে তেলের মিশ্রণ।  মিশবেনা কিছুই শুধু সমন্বয়...

৩) বর্তমানে বাঁচাঃ

 জীবন মানে এখুনি ❤️ তাই অতীতের হতাশা ভবিষ্যতের চিন্তা বাদ দিয়ে এখন বাঁচুন। 

৪) প্রশান্তি প্রার্থনাঃ সমস্ত খারাপ মুহূর্তে একফোঁটা সুখ বলতে প্রার্থনাকে বুঝি। সব ভুলে স্রষ্টার কাছে নিজেকে সমর্পণ। 

৫) সময় এবং নিজেরে আপডেট করাঃ 

জীবন খুব ছোট্ট।  দ্রুতই ফুরিয়ে যায়। নিজেকে নিয়ে কাজ করুন। এটাই প্রতিশোধ এটাই প্রাপ্তি❤️

মন্দ

১) অনুতাপঃ 

অনুতাপ করলে বাঁচবো কখন? অনুতাপ বেঁচে থাকতে দেয়না। গলা টিপে ধরে। অনুতাপ ভুলে বাঁচুন। 

২)হতাশাঃ 

খুব বিচ্ছিরি অসুখ। এর থেকে মুক্তি নেই। মরার আগে হাজার বার মরার মতো অসুখ এটি। হতাশ না হয়ে এটাই জীবন এখানে সব রিনিউ করা যায় মুডে বাঁচুন  

৩) ভয় পাওয়াঃ 

ভয়ে বাঁচলে আপনি বেঁচে নেই। সংকুচিত হয়ে আছে স্বপ্ন। ভয় পাবেন না। যা করছেন সেটাই জয়✌️

৪) ঘৃণাঃ

 ভেবে দেখুন ঘৃণার চাষ কতো বেশি হয়ে গেছে!" অথচ সব স্রষ্টার সৃষ্টি।  কিন্তু আমি এতে বিরক্ত,  ওতে অসহ্য। মুছে ফেলুন এই শব্দটি...

৫)কাজ না করাঃ 

কাজ মানে শক্তি কাজ মানে সফলতা। কাজ করে গেলেই সব হয়ে যায়। শুধু কাজটা চালিয়ে যাওয়া...  

আপনার নতুন বছর ভালো কাটুক...

শুভ কামনা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url