বই পড়ার প্রয়োজনীয়তা


একটা প্রচলিত প্রবাদ দিয়ে শুরু করি

Reading is to the mind what exercise is to the body ~ 

Joseph Addison

বই পড়ার প্রয়োজনীয়তা
বই পড়ার প্রয়োজনীয়তা


বইয়ের চেয়ে ভালো বন্ধু আর একটিও হতে পারেনা।  বই এমন কিছু যা আপনাকে অনেক কিছু দিবে। আপনি চাইলে হাজার বছর পুরনো কোনো সভ্যতা বা ইতিহাসের মধ্যে দিয়ে হাঁটতে পারবেন,  চাইলে কারো লেখার চোখ দিয়ে ভ্রমণ করতে পারবেন...

মোটকথা আত্মোন্নতি এর চেয়ে বড় কোনো পথ আর খোলা নেই। 

ক্যারিয়ার কি? ক্যারিয়ার  ভাবনা এবং কিছু সহজ কথা

১) আত্মোন্নতিঃ 

বই আত্মার খোঁড়াক। বই মানুষকে সভ্য বানিয়েছে।  পড়াশোনা ছাড়া সভ্য হওয়া সম্ভব না এবং সুন্দর চিন্তা করা সম্ভব না। আমরা যতো বেশি পড়ি ততো বেশি সম্মৃদ্ধ হই।

তৃতীয় শ্রেণির চাকরির প্রস্তুতি কীভাবে নিবেন

২) মস্তিষ্কের ব্যায়ামঃ 

শরীরের যেমন ব্যায়াম লাগে ঠিক তেমনি মস্তিষ্কের ও ব্যায়াম লাগে। আর বই পড়ার মাধ্যমে মস্তিষ্কের চিন্তাশক্তি বাড়ে। যা বুদ্ধিমত্তা বাড়ায়।

IKIGAI বুক রিভিউ 

৩) উন্নত চিন্তাশক্তিঃ

বইয়ের মাধ্যমে আমরা নতুন কিছুর সাথে পরিচিত হই যা আমাদের ভাবনার দ্বার খোলে দেয়। আমাদেরকে নতুন করে ভাবতে শিখায়। 

৪) সৃজনশীলতাঃ

আপনি যতো বেশি বই পড়বেন আমার ভেতর ততো বেশি সৃষ্টির আগ্রহ জন্মাবে... আপনি নতুন কিছু সৃষ্টির উন্মাদনায় মত্ত থাকবেন।

৫) সোমলেট/ আত্মসঙ্গী ঃ 

Virginia Woolf এর সেই পরিচিত লাইনটা

Books are thr Mirrors of the soul~♪

বয়স বাড়ার সাথে সাথে আপনি বন্ধু হারাবেন,  আগের মতো অল্পতেই খুশি হতে পারবেন না। মোট কথা আপনার এক্সপেরিয়েন্স বাড়বে নিজের সাথে বোঝাপড়া বাড়বে। সেই সময় বাইরের জগতের মানুষগুলো আপনার আত্ম সঙ্গী হতে পারে না। তখন বই একমাত্র ঔষধ ❤️

৬) শব্দভাণ্ডারঃ 

বই পড়ার মাধ্যমে আপনি অনেক নতুন নতুন শব্দের সাথে পরিচিত হবেন। আপনার শব্দভাণ্ডার সমৃদ্ধ হবে। আপনি শব্দ চয়নে কৌশলী হবেন।যা আপনার বাচনভঙ্গিতে পরিবর্তন আনবে ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তুলবে।

৭) মানসিক চাপঃ 

গবেষণা থেকে জানা গেছে যে বই পড়া স্ট্রেস লেভেল ৬৮ শতাংশ কমায়।

ভাবুন এই হেইলরিয়াস ঔষধ আর কোথায় পাবেন?

৮) লেখকের চোখে জীবনকে দেখার অনন্য সুযোগঃ

আপনাকে যদি প্রশ্ন করি জীবন কি? উত্তর আসবে আপনি যেটুকু ভাবতে পারেন সেই অনুযায়ী।  অথবা আপনার বয়স আর অভিজ্ঞতার ভিত্তিতে...

কিন্তু ভবুন ১০০/২০০/৫০০ টাকা খরচ করে আপনি অন্য একজন মানুষের গবেষণা লব্ধ ফলাফল বা বহুদিনের সাধনা বা ভীষণ চমকপ্রদ কিছু কে মলাটে কিনতে পারছেন। অনেক বেশি না এটা? 

পড়ার পর জীবনকে ভাবার, জীবনকে দেখার আরোও সুযোগ পাচ্ছেন। এই বিশাল সুযোগ আর কোথায় পাওয়া যায়? 

জীবনবোধের এই চরম প্রাপ্তি ❤️🙏

৯) ক্রিটিটকাল থট বাড়বেঃ 

বই পড়ার মাধ্যমে আপনি আরোও বুদ্ধিমান হয়ে ওঠবেন। এনালাইটিকাল থট বাড়বে। আপনি পরিস্থিতি বিবেচনা করতে পারবেন।

১০) আত্মসম্মান বৃদ্ধি ঃ

 বই আপনার আত্মসম্মান বাড়াবে। আপনার অনুভূতি, আপনার চিন্তা শক্তি,  আপনার প্রত্যাশা এব জীবনবোধকে সমৃদ্ধ করবে।✌️


আমার ভীষণ প্রিয় একটা লাইন দিয়ে শেষ করি


Whenever you read a good book, somewhere in the world adoor opens to allow in more light 

~ Vera Nazarian

বই পড়ুন। আপনি সব পেরে যাবেন...


বিনীত

পূজা প্রমি দাস

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url