ছোট বেলার পূজার স্মৃতি

ছোট বেলার স্বরসতী পূজাগুলো কেমন অদ্ভুত ছিল। ঘুম  খেকে ওঠে স্নান করেই স্কুলে ছুটবার তাড়া। মনে মনে মুখস্ত করা আজকে জল খাওয়া যাবে না। তারপর যেই বিষয়ে পাশ করা নিয়ে টানাটানি ছিল সেই বিষয়ের বইটা নিয়ে স্কুলে ছু্টে যেতাম। তারপর কর্তার সাথে তাল  মিলিয়ে জয়জয় দেবী …🌼

ছোট বেলার পূজার স্মৃতি


তারপর ঢাকার যান্ত্রিক জীবনে জগন্নাথ হলের পূজা। দেখতে দেখতে আমার ফাইনাল  ইয়ার চলে আসে । দিন ঘুরে ক্যাম্পাসর পুজো। 

দিন আর সাল বদলে কর্মস্থলে পূজা। বেশ ভূস হীন, শ্রীহীন আমি মন্দিরে ছুটে যাই । স্বরসতী পূজার এই অঞ্জলিটা বড্ড কেমন জানি। বই নিয়ে গেলাম না আর। বাংলা, ইংরজি , গণিত, ভূগোল ,নৈতিকতা মূল্যবোধ সুশাসন, আন্তর্জাতিক কয়টা বাঁচাবে ঠাকুর?


গতো বছরের পূজার আগের রাতটা তো ফিন্যান্স বইটার সাথে পেরিয়ে গেছিল…

জীবনে অনেকগুলো রাতে কেটে যাচ্ছে কিন্তু সেই ভোরটা আর আসে না! 

সব অচেনা মানুষের ভীরে চুপচাপ দাড়িঁয়ে আমি ভাবছি গতোবারে  ক্যাম্পাসের পূজার কথা। ভোগের প্রসাদ আর সিনিয়রিটির সুযোগ। কতো প্রসাদের ছরাছরি। 

গতো পূজায় নিয়ে যাওয়া ফিন্যান্স বইটাকে কাছে পেলে শক্ত করে জড়িয়ে ধরে বলতাম

আমার একলা লাগে ভারী…

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url