আমার কথার শব্দদূষণ

সমাজিক জ্বর কোথাও কোথাও আমাকেও ছুঁয়ে গেছে

উষ্ণ শরীরের উত্তাপে

বুকের বা দিক থেকে খসে পরছে

গুচ্ছ গুচ্ছ অর্কিড

জ্বরের ঘোরে চোখে ভাসে

মোজতবা আলীর দেশে বিদেশে

সঙ্গে কয়েকটা বইমেলা

কিন্তু শিয়রে খাইরুলস ব্যাসিক ম্যাথ

ইউনিক এর নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

বাদ যায়নি স্কুলের পাঠ্যবই ও

দুদন্ড সময় পেলে

প্যারিসে নিখিলেশকে চিঠি লিখতাম

এবার কোনো কবিতা নয়,

আঠাখসা টিপ আর শুকনো গোলাপের কঙ্কাল

সব বাদ দিয়ে খোলা বাক্যে বলতাম

প্রিয় নিখিলেশ, শেষবার  তুমি ক্ষমা চাইলে না?

বরং তুমি আমায় ক্ষমা করো!

সামাজিক মর্যাদায় আমি একজন আপাদমস্তক ব্যর্থ মানুষ...

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url