লক্ষ্য যখন ৪৫ তম বিবিএস
![]() |
| লক্ষ্য যখন ৪৫ তম বিবিএস |
আপনার হাতে আছে সীমিত সময়। তার মধ্যে অনেকেই চাকরির পাশাপাশি প্রস্তুতি নিচ্ছেন। এই অল্প সময়ে বিশাল সিলেবাস কব্জা করতে আপনার কৌশলী হওয়ার বিকল্প নেই।
এই সময় যেই কৌশল গুলো আপনাকে সাহায্য করবে বলে আমি মনে করি।
এ সমস্তই আমার অভিজ্ঞতা থেকে
১) সিলেবাসের টপিক ধরে পড়া
প্রতিটা বিষয় টপিক ধরে পড়েন। অল্প পড়লেও সিলেবাসে গুরুত্ব দেন।
২) সিলেবাস এবং গুরুত্বপূর্ণ টপিক
কিছু স্পেসিফিক বিষয় আছে যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। বা ডাইজেস্ট গুলোয় এমন একটা কন্টেন্ট পাতা থাকে যেখানে বিগত বছর কোন টপিক থেকে কয়টা প্রশ্ন আছে তা দেওয়া থাকে। যেসব টপিক থেকে প্রতিবার প্রশ্ন আসে তা বাদ দিবেন না
৩) রিভিশন
প্রতিদিন একটা টার্গেট সেট করুন ডেডলাইন সহ। সেই সময়ে যত বেশি সম্ভব রিভিশন করুন।
৪) অপ্রোয়জনীয় অংশকে না
জিকে সহ আন্তর্জাতিক বিষয়াবলি একটা মহাসমুদ্র। পড়তে ভালো লাগে কিন্তু সাম্প্রতিক ঘটনার শেষ নেই। তাই যা বেশি পড়ে কম মার্কস ক্যারি করার বিষয় তা এড়িয়ে চলুন।
৫) যেখানে ইফোর্ট বেশি
ম্যাথ, বিজ্ঞান, বাংলা, ইংরেজি এগুলোতে বেশি জোর দিন।
৬) প্রতিদিন পরীক্ষা দিন
চাকরি করে যারা এই দুঃসাহসিক অভিযানে তাদের কোচিং এ যাওয়ার সুযোগ নেই। তাই লাইভ এমসিকিউ একটা উত্তম সুযোগ।
৭) নেগেটিভ মার্কিং এ নজর
এই পরীক্ষায় ভুলের মাশুল গুনা লাগে। তাই বরাবরই সচেতন থাকুন। লোভে পরে দাগাতে যাবেন না। যদি দেখেন টেনে টুনে ১০০ টা হচ্ছে না সেক্ষেত্রে রিক্স নিয়ে ৬০-৭০ % ডাউট প্রশ্ন দাগান
৮) কমিটমেন্ট ভার্সেস ডেডলাইন
নিজের প্রতি কমিটেড থাকুন। প্রতিনিয়ত গোল সেট করুন। ডেডলাইন রাখেন। নিজেকে দেওয়া কথা রক্ষা করুন।
৯) পড়া, পড়া এবং পড়া
এই মুহূর্তে পড়ার বিকল্প নেই। যতো পড়বেন ততো উপকার। সব কিছু থেকে সময় বাঁচিয়ে পড়ুন।
১০) প্যারোটা নীতি
২০% কাজ করে ৮০% ফলাফল বের করে আনা। এই নীতি নিয়ে কাজ করুন
১১) SWOT ANALYSIS 🔥
আপনার দুর্বলতা, শক্তি, সুযোগ আর হুমকি কোন কোন বিষয় তার তালিকা তৈরি করুন। ২০০ তে ২০০ পাওয়ার দরকার নেই। ১২৫-১৩০ এ নজর রাখেন।
১২) বিগত বছরের প্রশ্নে নজর
শত্রুর সাথে লড়তে হলে তাকে জানতে হবে। এটাই যুদ্ধ জয়ের অন্যতম পথ। তাই বিগত বছর সমাধান করে ধারনা নিন।
১৩) বিশ্বাস এবং ক্ষমা
আমার সবচেয়ে প্রিয় একটা লাইন যা প্রতিটা বইয়ে লিখা
If you believe, it will happen...
বিশ্বাস করুন আপনার হবে। তারপর এই ৫০ দিন অমানবিক পড়ুন। নিজেকে কথা দিন ঘুম ছাড়া যেটুকু সময় জেগে থাকবেন শুধু পড়বেন। আপনার সেরাটা ঢেলে দিবেন। তারপরেও যদি না হয় নিজেকে বুঝাবেন আমি চেষ্টা করেছি। তারপর নিজেকে ক্ষমা করে দিবেন।
আপনার জন্য শুভ কামনা 🌼
