তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে .... আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে
![]() |
| তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে .... আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে |
তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে
..
আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে
...
লিখতে বসে দেখি চট্টগ্রামে তুমুল বৃষ্টি, বজ্রপাত, ঝড়ো বাতাস! ভাবছি কাল বাড়ি যেতে পারলে বিসিএসে আবেদন করে কোলে মাথা রেখে কি যেনো খেতে খেতে বলেছিলাম, মা তোমার আশীর্বাদে যদি কিছু হয়! নইলে আমার সেই যোগ্যতা নেই! সেই কথার পিঠে এটাও বলে দিব, মা পারছিনা। হবেনা আমার। কিছুই পড়ে শেষ করতে পারিনি!
মুরগির ঝোল আর আম ডাল, ডালের বরা দাও তো পেট পুড়ে খেয়ে ফ্যান ছেড়ে ঘুম দিই!
মনে হয় এই পৃথিবীর মহিরুহের সবচেয়ে স্নেহময় ডাল টা তুমি! কি আপোষে সারাজীবন ছায়া দিয়ে গেলে।
সহ্য করলে আমার মতোন বিরক্তিকর একজন মানুষকে। আমাকে তোমার চেয়ে বেশি আর কেউ সহ্য করেনি! সম্ভবত পারাই যায়না সহ্য করা আমাকে।
...
একটু ছুটে ক্লান্ত হয়ে নিরিবিলি ঘুমিয়ে হঠাৎ জেগে পরি, মনে পরে তোমার মুখ!
আমি সবগুলো মেঘ জমাচ্ছি মা। পৃথিবীটাকে তোমার আকাশ বানিয়ে তোমায় নিয়ে ওড়বো, তোমার নিয়ে ছুটবো!
জানিতো সো কলড সফলতা আমার আসবেনা!
আপাতাত তুমি নামক মহীরুহে প্রাণ ভরে জিরাই।
পরের জন্মে ক্যাডার হবো, বেশ ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো!
কিছুই পারছিনা বলে সমাজের তিরস্কার, নিজের হতাশা, আর পৃথিবীর চোখে ভীষণ রকম ব্যর্থ আমার আপাতত তোমার হাতে মুরগির ঝোল আর আম ডাল হলেই চলবে!
আমি এতেই স্বপ্নের গতিবেতে ছুটবো
রবীন্দ্রনাথ তো বলে গেলোই "বীরপুরুষ "
